৩৬তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৬ PM

© ফাইল ফটো

৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তের গেজেটে বাদ পড়া ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

পরে সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অন্যদের সঙ্গে তাদের বিষয়ে সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হন। পরে মো. জাহাঙ্গীর আলমসহ বাদ পড়া ৩৮জন সুপারিশের তারিখ হতে নিয়োগ চেয়ে ২০১৯ সালে রিট করেন। আদালত ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রুল জারি করেন। আজ এ রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এ রায়ে আদালত ওই ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই প্রকাশিত গেজেটের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২৮ জানুয়ারি ৩৪তম ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না আরো ২৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৮ মাস অনুপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার, পরে বরখাস্ত
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি, কাজ থেকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লে শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যা…
  • ১৩ নভেম্বর ২০২৬
দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950