চাকরির আবেদন ফি কমাতে নীতিমালা করার দাবি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ PM

© টিডিসি ফটো

সব ধরণের চাকরির আবেদন ফি কমানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে দুই শতাধিক চাকরিপ্রার্থী শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন, সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত যেকোন প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময় ফি যেন সহনশীল ভাবে নেয়া হয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করেতে হবে। আর্থিক কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।

তারা বলেন, ফি কমিয়ে অবশ্যই সহনশীল পর্যায়ে আনতে হবে। এজন্য একটি নীতিমালা করার দাবি জানান তারা। তারা বলেন, কোনো প্রতিষ্ঠান যাতে অসদুপায় অবলম্বন করে বাড়তি অর্থ আদায় করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে গত ২৯ জানুয়ারি সাধারণ চাকরিপ্রার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, অনেক চাকরির আবেদনে দেড় হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। যা বেকার চাকরিপ্রার্থীদের অনেকের দেয়ার সামর্থ্য নেই।

তারা বলেন, সবার জন্য যাতে আবেদনের সুযোগ তৈরি হয়, সেজন্য অবশ্যই চাকরির আবেদন ফি কমাতে হবে। অন্যথায় বৈষম্য তৈরি হচ্ছে। যারা বিত্তশালী তারা আবেদন করতে পারছেন, অন্যরা টাকার অভাবে আবেদন করা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।

জানা গেছে, চাকরির আবেদন ফি চারতি স্তরে রাখার দাবিতে এ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এরমধ্যে ৯ম গ্রেডের জন্য আবেদন ফি ২০০ টাকা, ১০ম গ্রেডের জন্য আবেদন ফি ১৫০ টাকা, ১১ থেকে ১৪তম গ্রেডের জন্য আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা এবং ১৫ থেকে ২০তম গ্রেডের জন্য আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬