১০ পদে নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ জানুয়ারি ২০২০, ০৫:৫২ PM

© ফাইল ফটো

৮টি অফিসের প্রধানসহ মোট ১০টি পদে স্থায়ী নিয়োগ দিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গতকাল বুধাবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নিয়োগের এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রকসহ মোট ৮টি প্রধান পদ দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম চলে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব পদে স্থায়ী নিয়োগের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এ আটটি প্রধান পদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা/অফিস ম্যানেজার ও আইকিউএসি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়োগসহ মোট ১০টি পদের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিকল্পনা ও হিসাব শাখার পরিচালক, অর্থ ও হিসাব শাখার পরিচালক, প্রধান প্রকৌশলী, গ্রন্থাগারিক, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক, প্রধান মেডিকেল অফিসার, শাখা কর্মকর্তা/অফিস ম্যানেজার ও আইকিউএসি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা।

এসব পদগুলোর প্রত্যেকটিতে একজন করে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেগ তাদের বেতন-ভাতাদি প্রদান করা হবে।

উল্লেখ্য, নিয়োগের জন্য আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।

২০০ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
কারখানায় চাকরি দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
  • ১৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে আবেদন করতে লাগবে যেসব যো…
  • ১৫ আগস্ট ২০২৬
মিরাজের লড়াকু অর্ধশতক
  • ১৫ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশব্যাপী দোয়া…
  • ১৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল
  • ১৫ আগস্ট ২০২৬