৩৯তম বিসিএস গেজেটে বাদ পড়লেন ৩৪৯ জন

১৯ নভেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

৩৯তম বিসিএসে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারদের গেজেট প্রকাশিত হয়েছে। পিএসসির সুপারিশ কৃতদের মধ্য থেকে গেজেটে বাদ পড়েছেন ৩৪৯ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৩৩৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১০ জন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।

এর আগে চূড়ান্ত ফলাফলে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন আর ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি। ফলে চিকিৎসক পদে নিয়োগ পেলেন ৪৪৪৩ জন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত বছরের গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী এ বিশেষ বিসিএসে আবেদন করেন। পরে ওই বছরের ৩ আগস্ট এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই বিশেষ বিসিএস পরীক্ষায় ৩৭ হাজার ৫৮৩ চাকরি প্রত্যাশী অংশ নেন।

পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও সহকারী ডেন্টাল সার্জন পদে পাস করেন ৫৩১ জন চিকিৎসক। চূড়ান্ত ফলাফলে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন আর ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন।

উত্তীর্ণ বাকি ৮ হাজার ৩৬০ জন চিকিৎসককে নন-ক্যাডার হিসেবে রাখা হয়।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950