৩৯তম বিসিএসের গেজেট প্রকাশ, ৪৪৪৩ চিকিৎসক

১৯ নভেম্বর ২০১৯, ০৪:২২ PM

৩৯তম বিসিএসে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারদের গেজেট প্রকাশিত হয়েছে। সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পর চিকিৎসকদের এ নিয়োগ দেয়া হলো। 

প্রকাশিত গেজেট পাওয়া যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd)।

৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত বছরের গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী এ বিশেষ বিসিএসে আবেদন করেন। পরে ওই বছরের ৩ আগস্ট এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই বিশেষ বিসিএস পরীক্ষায় ৩৭ হাজার ৫৮৩ চাকরি প্রত্যাশী অংশ নেন।

পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও সহকারী ডেন্টাল সার্জন পদে পাস করেন ৫৩১ জন চিকিৎসক। চূড়ান্ত ফলাফলে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন আর ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন।

উত্তীর্ণ বাকি ৮ হাজার ৩৬০ জন চিকিৎসককে নন-ক্যাডার হিসেবে রাখা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুচ্ছেদ ১ এ উল্লেখিত শর্তাবলী সংশ্লিষ্ট প্রার্থীর নিকট গ্রহণযোগ্য বিবেচিত হলে আগামী ৮ ডিসেম্বর পূর্বাহ্নে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য তাঁকে অনুরোধ করা হলো। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হতে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লেখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা যাতে আগামী ৮ ডিসেম্বরের পূর্বাহ্নে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদান করতে পারেন, সে লক্ষ্যে যথাসময়ে পদায়ন আদেশ জারি করার প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

গেজেট দেখতে ক্লিক করুন

​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950