সপ্তাহে ৩ দিন ছুটি কর্মীদের!

১৬ নভেম্বর ২০১৯, ০৪:৩৯ PM

© প্রতীকি ছবি

পরীক্ষামূলকভাবে কর্মীদের জন্য সপ্তাহে তিন দিন করে ছুটি চালু করা হয়েছিল। নিয়মিত ছুটির মধ্যে শনি আর রোববারের সঙ্গে শুক্রবারও ছুটি দেয়া হয় সংস্থার প্রায় ২ হাজার ৩০০ কর্মীকে।

আশঙ্কা ছিলো হয়তো এই সিদ্ধান্তের কারণে মুখ থুবড়ে পড়বে প্রতিষ্ঠান। কিন্তু এক মাস পর অভাবনীয় ফল মিলল! অর্থাৎ উৎপাদন নিম্নমুকী না হয়ে উর্ধ্বমুখী উৎপাদন হয়েছে প্রতিষ্ঠানটিতে। দেখা গেল, উৎপাদন বেড়ে গেছে প্রায় ৪০ শতাংশ। একই সঙ্গে বিভিন্ন খাতে খরচ কমে সংস্থার সাশ্রয় হয়েছে প্রায় ২৩ শতাংশ।

পড়ুন: আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ

গত আগস্ট মাসে কর্মীদের সপ্তাহে তিন দিন করে ছুটি দেয়ার এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে জাপানের মাইক্রোসফটে।

জানা গেছে, কর্মসংস্কার প্রকল্পের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গোটা আগস্ট মাসে সপ্তাহে তিন দিন করে ছুটি চালু করা হয়েছিল। এই কর্মসংস্কার প্রকল্পের নাম দেয়া হয় ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’।

পড়ুন: তিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইয়ামিনের চোখে শুধুই দুঃস্বপ্ন

জানা গেছে, এই এক মাসে কর্মীদের তিন দিন ছুটি দেয়া ছাড়াও সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক মিটিং। ভিডিও কনফারেন্সে সারা হয়েছে বেশ কয়েকটি জরুরি মিটিং। ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’ প্রকল্পের এই অভূতপূর্ব সাফল্যের পর আগামী বছরেও এই কর্মসূচি পালনের কথা ভাবছে মাইক্রোসফট জাপান।

তবে মাইক্রোসফট জাপানের এই কর্মসূচির সঙ্গে একমত নয় বিশ্বের বেশির ভাগ আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থা। তাদের অনেকে মনে করছেন, যে সব প্রতিষ্ঠান সপ্তাহে সাত দিনই চালু রাখতে হয়, সেখানে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেয়া প্রায় অসম্ভব।

আরো পড়ুন:

তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্রের ছবি

১৫০ টাকার বই ১৮ হাজার টাকায় কিনেছে সরকারি কলেজ

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950