এবার গণঅনশনে ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা

২৬ অক্টোবর ২০১৯, ১১:৪১ AM

© ফাইল ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবিতে এবার গণঅনশনে বসেছেন আন্দোলনকারীরা।

শনিবার (২৬ সেপ্টম্বর) দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু করেন তারা।

এ বিষয়টি নিশ্চিত করে আন্দোলনের মুখপাত্র মুজাম্মেল হক মিয়াজী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গণঅনশন শুরু করেছি। এখন থেকে দাবি আদায় পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগে মহাসমাবেশ কর্মসূচীতে লাঠিচার্জ
করে পুলিশ। এতে আন্দোলনকারীদের তিনজন গুরুতর আহত হন এবং ৭ জনকে গ্রেফতার করা হয়।

তার আগে বুধবার (০২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে মহাসমাবেশ ও গণ অনশন কর্মসূচি ঘোষণা দেন চাকরিপ্রত্যাশী সংগঠনটির নেতা-কর্মীরা।

পরে এ নিয়ে আন্দোলের সমন্বয়ক মুজাম্মেলক হক মিয়াজী বলেন, আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের উপর হামলা করে। আমরা ২ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে আমাদের গ্রেফতাকৃতদের ছাড়া না হয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামীকাল (শনিবার) থেকে আমরা গণঅনশনে বসব আমরা।

আরো পড়ুন: ৩৫ চাই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৭

স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপি ৩১ দফা প্রতিশ্রুতি দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্…
  • ১৫ আগস্ট ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ১৫ আগস্ট ২০২৬
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী 
  • ১৫ আগস্ট ২০২৬
রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে
  • ১৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক
  • ১৫ আগস্ট ২০২৬