আমরণ অনশনের ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

পুলিশী বাঁধায় পণ্ড পদযাত্রা
১৭ অক্টোবর ২০১৯, ০৫:৪৯ PM

© টিডিসি ফটো

এমপিও নীতিমালা ২০১৮ বাতিল করে স্বীকৃতিকে একমাত্র মানদণ্ড ধরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করণের দাবি জানিয়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়ে তার কার্যালয় অভিমুখে পদযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়। এ সময় দাবি পুরণে আমরণ অনশন কর্মসূচীর ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গণঅবস্থান কর্মসূচির ৩য় দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় প্রায় ১০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী অংশ নেন। পদযাত্রাটি হাইকোর্টের সামনে গেলে পুলিশ বেরিকেড দিয়ে বাঁধা সৃষ্টি করে।

এ সময় আন্দোলনকারীদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পুলিশের তুমুল বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানান।

এ সময় তারা বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীদের শান্ত করেন। তাদের নির্দেশনায় শিক্ষক-কর্মচারীরা পুনরায় প্রেসক্লাবের সামনে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে ফিরে এসে গণঅবস্থান নেন।

গণঅবস্থান পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের কোন বার্তা না পেলে আগামীকাল ১৮ অক্টোবর শুক্রবার যথারীতি গণঅবস্থান চলবে এবং জুমা’র নামায সেখানেই আদায়ের পর বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত শেষে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাত পাব না ততদিন আমাদের আমরণ অনশন চলবে। এতে করে যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা কর্মসূচি চালিয়ে যাব।”

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬