১১ পদে ৭০ জনকে নিয়োগ দিবে তুলা উন্নয়ন বোর্ড

০৬ অক্টোবর ২০১৯, ০৯:৫৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তুলা উন্নয়ন বোর্ড ১১টি পদে মোট ৭০ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম:

কটন টেস্টার, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ষ্টোর কাম ফিল্ডম্যান, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জিন মেকানিক, ট্রাক চালক, গাড়ি চালক, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।

পদ সংখ্যা:

মোট ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা এবং কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত।

বেতন স্কেল:

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.cdb.teletalk.com.bd)মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা:

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৬ অক্টোবর, ২০১৯ সকাল ১০ টায় এবং শেষ হবে ৫ নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬টায়।

যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬