১৯ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

০২ অক্টোবর ২০১৯, ১০:১৯ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ শূন্য পদসমূহে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চারটি পদে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন-স্কেল

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর পদের বেতন ১১,০০০-২৬,৫৯০/-টাকা ,

ক্যাশিয়ার পদে ১০,২০০-২৪৬৮০/- টাকা এবং অফিস সহায়ক পদে ৮২৫০ ২০০১০/- টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://mefwd.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর, ২০১৯ সকাল ১০টা থেকে এবং আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ২১ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬