এবার অনশনে বসছেন ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা

০২ অক্টোবর ২০১৯, ০২:০৩ PM

© টিডিসি ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা সহ চার দফা দাবিতে মহাসমাবেশ ও গণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। এ দাবিতে আগামী ২৫ অক্টোবর মহাসমাবেশ ও ২৬ অক্টোবর গণ অনশন করবেন তারা।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ’র ব্যানারে এই সংবাদ সম্মেলন করেন তারা।

চার দফা দাবির মধ্যে রয়েছে, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। তিনি বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরে উন্নীত করা সময়ের একটি যৌক্তিক দাবি। ডিজিটাল বাংলাদেশের এই বৃহৎ গোষ্ঠী শিক্ষার্থী ও যুব সমাজের কথা বিবেচনা করে উক্ত চার দফা দাবি মেনে নিতে বিলম্ব করা মোটেও উচিত নয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিনসহ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬