২৪তম বিসিএস প্রশাসন ফোরামের কমিটি গঠন

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০ PM

© ফাইল ফটো

২৪তম বিসিএস এর প্রশাসন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে নির্বাচনে তারা জয় লাভ করেন। দুই বছরের জন্য নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের মোট ৩৫ সদস্যের কমিটি গঠণ করা হয়েছে। ফোরামের এক সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- মো. রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমীন, আবু কায়সার খান, আব্দুল্লাহ আল বাকী এবং সাদেকুল ইসলাম। এছাড়া ফারহানা রহমান যুগ্ম-সম্পাদক, গোলাম মওলা কোষাধ্যক্ষ, মো.নূর আলম সহকারী কোষাধ্যক্ষ, হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, মো. আসাদুজ্জামান কল্যাণ সম্পাদক, মো. অলিউর রহমান গবেষণা সম্পাদক, কাজী মাহবুবুল আলম প্রকাশনা ও প্রচার সম্পাদক, মো. সাবেত আলী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনে আনিসুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে। দেশে এবং বিদেশে অবস্থানকারী ভোটাররা স্ব শরীরে এবং অনলাইনে ভোট দেন।

ট্যাগ: বিসিএস
হামে প্রাণহানি ৯০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেল ৮ জন
  • ১৫ আগস্ট ২০২৬
৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬