আগামী সপ্তাহে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশ হওয়ার কথা ছিল। ফল প্রকাশের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এর একটি সূত্র। তবে, আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিপিইর মহাপরিচালক।

এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও হঠাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় তা পিছিয়ে গেছে। কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। নির্দিষ্ট কোনো তারিখ না বলে তিনি বলেন, আগামী সপ্তাহের প্রথম দিকেই ফলাফল প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির সব কাজই শেষ। বিষয়টি প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষরের অপেক্ষায় ফাইলবন্দি হয়ে আছে। শুক্র ও শনিবার ছুটি শেষে আগামী রোববার প্রতিমন্ত্রীর স্বাক্ষর নেয়া সম্ভব হলে সেদিনই বা তার পরদিন (সোমবার) ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। চারটি ধাপে নিয়োগ পরীক্ষা হলেও ৬১ জেলার ফল একত্রে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডিপিই সূত্র। গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬