‘প্রবেশনারি অফিসার’ পদে নিয়োগ দিবে সাউথইস্ট ব্যাংক

৩০ আগস্ট ২০১৯, ১২:৩১ PM

© ফাইল ফটো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

প্রবেশনারি অফিসার।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমপক্ষে জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান আবশ্যক। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল:

প্রবেশনারি অফিসার থাকা পর্যন্ত বেতন ৪৫ হাজার টাকা দেওয়া হবে। এক বছর শেষে বেতন ৫০ হাজার। প্রবেশনারি সময় (দুই বছর) শেষে সিনিয়র অফিসার পদ দেওয়া হবে। ওই সময় বেতন হবে ৬৫ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট ব্যাংক লিমিটেড (www.southeastbank.com.bd) ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র: প্রথম আলো, ২৩ আগস্ট, ২০১৯

৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬
ক্যান্সার রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা, ওয়ার্ডবয় হ…
  • ১৫ আগস্ট ২০২৬