অভিজ্ঞতা ছাড়াই প্রবেশনারি অফিসার, বেতন ৪৫ হাজার টাকা

২৮ আগস্ট ২০১৯, ১০:০৪ PM

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘প্রবেশনারি অফিসার’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রবেশনারি অফিসার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ (বিআইবিএম), বিএসসি ইঞ্জিনিয়ারিং (বুয়েট/রুয়েট/কুয়েট/চুয়েট), বিবিএ (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়) পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর কমপক্ষে তিনটি প্রথম বিভাগ/সমমান জিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর। প্রার্থীকে কম্পিউটার, বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। দেশের যেকোনো স্থানে কাজের মানসিকতা রাখতে হবে।

বেতন–ভাতা ও সুবিধাদি: বেতন ৪৫,০০০/ (এক বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট https://app.dutchbanglabank.com/Online_Job/ -এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা ১৯ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : ডাচ বাংলা ওয়েবসাইট

৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬
ক্যান্সার রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা, ওয়ার্ডবয় হ…
  • ১৫ আগস্ট ২০২৬