খুলনায় ৩৫ প্রত্যাশীদের সমাবেশ

২৫ আগস্ট ২০১৯, ০৩:৩৩ PM
খুলনার সমাবেশে ৩৫ প্রত্যাশীরা

খুলনার সমাবেশে ৩৫ প্রত্যাশীরা © টিডিসি ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে খুলনায় সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ খুলনা বিভাগীয় শাখা। রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় খুলনার শিববাড়ী মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সংগঠনটির প্রধান সমন্বয়ক এম এ আলী। তিনি বলেন, যেকোনো মূল্যে আমাদের ঢাকার মহাসমাবেশ সফল করতে চাই। তাই খুলনায় আমরা সমাবেশের আয়োজন করেছি।

তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় আমরা মহাসমাবেশ করবো। ঢাকায় এই মহাসমাবেশ সফল করার লক্ষে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় রবিবার খুলনায় এই সমাবেশের আয়োজন করা হয়। ৩৫ সাধারণ মানুষের প্রাণের দাবি। খুলনাবাসীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে ছাত্র সমাজ ৩৫ এর পক্ষে আছে।

উল্লেখ্য, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তবে জাতীয় সংসদে কণ্ঠভোটে নাকচ হয়েছে ৩৫-এর সব চাওয়া-পাওয়া। তারপরও আন্দোলন থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। সাংগঠনিকভাবে কিছুটা গুছিয়ে উঠে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এ প্রক্রিয়ায় রয়েছেন আন্দোলনকারীদের সংগঠক ফেরদৌস জিন্নাহ লেলিন, সঞ্জয় দাসসহ আরও অনেকে।

জানা গেছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সফলতার মুখ দেখলেও এখনো চলছে ‘৩৫ চাই’ আন্দোলন। চলতি বছরে এসেও কয়েক দফা কর্মসূচি পালন ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটেছে গ্রেফতারের ঘটনাও। এরইমধ্যে তাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দেওয়ায় আন্দোলন কিছুটা ঝিমিয়ে পড়েছিলো।

তবে সেই দ্বন্দ্বের অবসান হয়েছে বলে জানিয়েছেন ৩৫ চাই আন্দোলনের নেতাকর্মীরা। তবে সংসদে নাকচ হয়ে যাওয়ায় নতুন কর্মসূচিতে সরকারের বাঁধা আসতে পারে বলে আন্দোলনের নেতাকর্মীরা অনেকে মনে করছেন। তবে এতে তারা বিচলিত নন বলেও জানিয়েছেন।

গত ২৫ এপ্রিল চাকরি প্রত্যাশীদের বহুল কাঙ্ক্ষিত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব জাতীয় সংসদে ওঠে। তবে তা নাকচ করে দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পড়াশোনা শেষ করার পর একজন ছাত্র অন্তত সাত বছর সময় পেয়েছে। এটা অনেক সময়। তাছাড়া এর আগে চাকরির বয়স ২৫ বছর ছিল, সেখান থেকে ২৭ ও পরবর্তীতে ৩০ বছর করা হয়। সে হিসেবে এখন বাড়ানোর যৌক্তিকতা নেই।

এ সময় তিনি প্রস্তাব উত্থাপনকারী সংসদ সদস্যকে বিষয়টি পুনর্বিবেচনা করার আহবান জানান এবং প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু সেটি প্রত্যাহারে রাজি না হলে কণ্ঠভোটের আয়োজন করা হয়। কণ্ঠভোটে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন সংসদ সদস্যরা। মূলত প্রস্তাবটি পাস না হওয়াতেই তীব্র হতাশ হয়েছেন চাকরিপ্রার্থীরা।

৩৫ এর মহাসমাবেশকে সফল করার লক্ষে আগামী ১ বিকেল ৫ ঘটিকায়, গাজীপুরের সর্বোচ্য বিদ্যাপিঠ ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মতবিনিময় সভার আয়োজন করা হবে।মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় গাজীপুর জেলার সকল ৩৫ প্রত্যাশিদের বিশেষভাবে আহবান করা হলো।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950