দীর্ঘদিন ধরে চাকরি না হওয়ায় বেকার যুবকের আত্মহত্যা

১৬ আগস্ট ২০১৯, ০৯:৪৯ PM

© ফাইল ছবি

চাকরি না পাওয়ায় হতাশাগ্রস্থ্য হয়ে অবশেষে আত্নহত্যার পথ বেছে নিলেন নওগাঁর রাণীনগর আতাইকুলা পাল পাড়ার সুজন কুমার পাল (২৭)। শুক্রবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সুজন একই গ্রামের মৃত গোবিন্দ পালের ছেলে।

পারিবরিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে গোসল শেষে সুজন পাল নিজ শয়ন কক্ষে চলে যায়। এর পর আর বাইরে বের হয়নি। দুপুরে ভাত খাবার জন্য ছোট ভাই মিলন তাকে ডাকতে গিয়ে দেখে বৈদ্যুতিক তার দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে সুজন। এসময় চিৎকার করে ওঠলে প্রতিবেশি লোকজন ছুটে এসে তার কেটে দিয়ে দ্রুত সুজনকে নওগাঁ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা রাজশাহীতে স্থানান্তর করেন। রাজশাহী নিয়ে যাবার সময় পথি মধ্যে তিনি মারা যায় ।

সুজন পালের ছোট ভাই মিলন পাল বলেন, বাবা মারা যাবার পর আমরা সংসারে দু’ভাই ও মাসহ তিনজন ছিলাম । সুজন গত দু’বছর আগে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজ থেকে ডিগ্রী পাশ করেছেন। এর পর অভাব অনটনের কারনে আর পড়া লেখা করা হয়নি তার। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়িয়ে যে টাকা রোজগার হতো তা দিয়েই কোন রকমে সংসার চলতো। এরই মধ্যে বিভিন্ন জায়গায় চাকুরির আবেদন করে কোথাও তার এতটুকু কর্মসংস্থানের সুযোগ মিলেনি। একের পর এক আবেদন করে ফল না পাওয়ায় হতাশাগ্রস্থ্য হয়ে পরেন সুজন। অবশেষে আত্মহত্যা করলেন তিনি ।

নওগার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, সুজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এইচএসসি পাসেই নিটল-নিলয় গ্রুপ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১১ …
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬