প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অডিটর নিয়োগ, যোগ্যতা এইচএসসি

১৪ আগস্ট ২০১৯, ০৬:১৬ PM

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়ে স্থায়ী শূন্য পদগুলোতে অস্থায়ীভাবে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র অডিটর

পদসংখ্যা: মোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: বেতন ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://cgdf.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ১৮ আগস্ট, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট।

এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬
রাজধানী থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬