৩৭তম বিসিএস: আরও ১১৩ জনকে নন-ক্যাডারে নিয়োগ

০৮ আগস্ট ২০১৯, ০৬:০১ PM

৩৭ তম বিসিএস থেকে বিভিন্ন পদে ১১৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, ১১৩ জনের মধ্যে ১৫ জনকে প্রথম শ্রেনীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে এবং ৯৮জনকে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসাবে নিয়োগ জন্য সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় শ্রেনীর নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

পিএসসি গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার হতে পারেননি, তাদের মধ্য থেকেই প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়। ৩১তম বিসিএস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তীর্ণ হওয়ার পরও ক্যাডার না পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।

এর মাধ্যমে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়া হলো।

এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬
রাজধানী থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬