জনবল নিয়োগ দিচ্ছে কোস্ট গার্ড

০১ আগস্ট ২০১৯, ০৯:৩০ PM

© ফাইল ফটো

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীতে অসামরিক জনবলের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোস্ট গার্ড বাহিনী ছয়টি পদে নয় জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, ইউডিএ/কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট নয়জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bcgf.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।  এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে  ৩১ জুলাই, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে  ১৫ আগস্ট, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র:  সমকাল, ২৯ জুলাই, ২০১৯

বিজ্ঞপ্তি
৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬