অফিসার পদে জনতা ব্যাংকে বড় নিয়োগ

০১ আগস্ট ২০১৯, ১১:২৯ AM

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া যথারীতি দেখভাল করবে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

পদের নাম: এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার)।

পদসংখ্যা: ৫৩৬ জন।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর (সমমানের) ডিগ্রি থাকতে হবে। কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না। এ পদে নিয়োগ পাওয়ার জন্য কম্পিউটার চালনায় ধারণা থাকতে হবে।

আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bb) থেকে অনলাইনে আবেদন করতে হবে।

বয়সসীমা: মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত অন্য সব প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান অনুসরণ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারির দেখুন বিজ্ঞপ্তিতে

এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬
রাজধানী থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬