১৬তম শিক্ষক নিবন্ধনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

২৯ জুলাই ২০১৯, ১০:৪২ AM

© সংগৃহীত

এনটিআরসিএ’র জাতীয় মেধা তালিকায় থাকা শিক্ষক নিবন্ধনধারী রিটকারীদের নিয়োগ না দিয়ে নতুন করে ১৬তম পরীক্ষার সার্কুলার জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেb হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রোববার এই আদেশ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারি সচিব, এনটিআরসি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শারফউদ্দীন আবেদ।

নাটোরের মো. জাহাঙ্গীর আলমসহ ২২জন হাইকোর্টে এ রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।

রিট আবেদনে বলা হয়, এনটিআরসিএ ঘোষিত জাতীয় মেধা তালিকায় উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার জারি করা হয়। ওই সার্কুলারে শূন্য পদের সংখ্যা নির্ধারণ না করায় তা ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ৩(ক) এর লঙ্ঘন।

এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬
রাজধানী থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬