আন্দোলনের মাধ্যমেই ‘৩৫ চাই’ দাবি আদায়ের ঘোষণা

২০ জুলাই ২০১৯, ১২:২৪ PM

© টিডিসি ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার দুপুরে সেখানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলন করেই দাবি আদায় করা হবে বলে তারা ঘোষণা দেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘আগষ্টে আমাদের নতুন কর্মসূচি আসবে। আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায় করে ছাড়বো। জেলা কমিটির সদস্যদের নিয়ে শীঘ্রই আমরা ঢাকায় কর্মসূচি দেবো।’

তিনি বলেন, ‘আমরা আবারো একত্রিত হয়েছি। নতুন সদস্যদের নিয়ে আমরা নতুনভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

পরিষদের প্রধান সমন্বয়ক এম এ আলি বলেন, ‘আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। সরকারের উচ্চমহল আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও দাবি মেনে না নিয়ে আমাদের সাথে প্রহশন করছে। আমরা রাজপথেই দাবি আদায় করবো।’

আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তাদের দাবির বিষয়ে তিনবার আলোচনা হয়েছে। এছাড়া বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহারেও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস ছিল। তারপরও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হয়নি। এ কারণে তারা আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন বলে জানিয়েছেন।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে,…
  • ১৫ আগস্ট ২০২৬
এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে …
  • ১৫ আগস্ট ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি…
  • ১৫ আগস্ট ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
  • ১৫ আগস্ট ২০২৬
রাঙামাটিতে পলিটেকনিক ইনস্টিটিউটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ১৫ আগস্ট ২০২৬