সৈনিক পদে জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী

০১ জুন ২০১৯, ০১:৫২ PM

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২১ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লোক ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম: সৈনিক পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: সৈনিক পদে (সাধারণ ট্রেডে) আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এবং টেকনিক্যাল ট্রেডে এসএসসি ভোকেশনাল পাস হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

বয়স: সাধারণ ট্রেডে প্রার্থীর বয়স ২৬ জানুয়ারি, ২০২০ পর্যন্ত ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২০ বছর এবং টেকনিক্যাল ট্রেডে (পুরুষ) ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২১ বছর বয়সী হতে হবে(এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে।

বেতন-ভাতা: নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদান সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এসএমএস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে (http://sainik.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করা যাবে।

আবেদনের সময়: অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুন, ২০১৯ এবং শেষ তারিখ ৩০ জুন, ২০১৯।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ মে, ২০১৯ (পৃষ্ঠা-৫)।

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬