বেসরকারি স্কুল-কলেজে নতুন সৃষ্ট পদে নিয়োগের আদেশ জারি

৩০ মে ২০১৯, ০৮:১০ PM

বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত ১৬টি পদে নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদগুলোর মধ্যে স্কুলের ৯টি এবং কলেজের ৭টি পদ রয়েছে। এগুলোর মধ্যে স্কুলের ১টি ও কলেজের ২টিসহ মোট ৩টি পদে এবছরই নিয়োগ ও এমপিও প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৩০ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

নতুন সৃষ্ট পদসমূহ হচ্ছে— প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ল্যাব সহকারী (২য় পদ), প্রদর্শক (৪র্থ পদ), ল্যাব সহকারী (৩য় পদ), ল্যাব সহকারী (৪র্থ পদ)।

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬