মেয়েদের কর্মসংস্থানে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

২৬ মে ২০১৯, ০২:২৯ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের কর্মসংস্থানে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। এ সময় নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন তিনি।

রোববার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ন্যান্সের বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় তৃণমূলপর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জয়িতাটা আমাদের করার উদ্দেশ্য ওই কারণে যে, আমাদের একেবারে তৃণমূলের মেয়েদের তারা যদি তাদের কিছু কাজ করতে পারে এবং তারা যেন এটা দিয়ে কিছু ব্যবসা-বাণিজ্য করতে পারে। ফলে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মেয়েদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে বলেও উদ্বেগ জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এ জন্য বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

 

 

 

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬