৩৯তম বিসিএস: ক্যাডারভুক্তির দাবি উত্তীর্ণ চিকিৎসকদের

১৮ মে ২০১৯, ০৭:৫২ PM
মানববন্ধন

মানববন্ধন

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মোকাবেলায় ৩৯তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্তির দাবি জানানো হয়েছে। ৩৯তম বিসিএসে উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জন চিকিৎসক এ দাবি জানিয়েছেন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিসিএস উত্তীর্ণ প্রায় ৫ হাজার চিকিৎসকের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন থেকে উত্তীর্ণ চিকিৎসকদের ক্যাডারভুক্তির দাবি জানানো হয়।

প্রেস ক্লাবের মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক সংকট মোকাবেলার জন্য ২০১৭ সালের এপ্রিল মাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সে অনুসারে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৩৯তম বিসিএসের আয়োজন করে। পিএসসির পরিপত্রে ৪ হাজার ৭৯২ জন নিয়োগের কথা বলা হলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অন্তত ৭ হাজার এবং সম্ভব হলে ১০ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানান। ৩৮ হাজার চিকিৎসক ৩৯তম বিসিএসে অংশ নিয়ে প্রিলিমিনারিতে ১৩ হাজার ২০০ জন উত্তীর্ণ হন।

সারা দেশে চিকিৎসকদের শূন্য পদের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ১ জন চিকিৎসক যান। উপজেলার ৩০ শয্যার হাসপাতাল ৫০ শয্যায়, জেলা হাসপাতালগুলো ২৫০ থেকে ৫০০ শয্যা, ৫০০ শয্যার হাসপাতালগুলোকে ১ হাজার শয্যায় উন্নীত করা সহ অনেকগুলো বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। নতুন ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র হয়েছে ১৩৬টি। দেশে ১০৫টি মেডিকেল কলেজে শিক্ষকের সংখ্যা ৯ হাজার ৪০৩ জন অথচ প্রয়োজন প্রায় ২৫ হাজার ৩০০ জন। অর্থাৎ ৬৩ শতাংশ কম। এ সব ক্ষেত্রে চিকিৎসক সংকট মোকাবেলায় প্রচুর সংখ্যক চিকিৎসক নিয়োগ জরুরি। এ কারণেই আমরা এ সংকট মোকাবেলায় ৩৯তম বিসিএসে উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জন চিকিৎসককে ক্যাডারভুক্তির দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, মৌখিক পরীক্ষা নেওয়ার পর পিএসসি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৪ হাজার ৫০০ জন এবং অতিরিক্ত ২ হাজার ২৫০ জন অতিরিক্ত নিয়োগের সুপারিশ করে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় পিএসসি ৪ হাজার ৭৯২ জন সুপারিশ করতে বাধ্য হয়। ৮ হাজার ৩৬০ জন চিকিৎসক মৌখিক ও লিখিত পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সকল প্রার্থীকে বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয় নাই।

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950