সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগ

১৬ মে ২০১৯, ০৪:২৯ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতাল ‍গুলোতে অচিরেই প্রায় ৪ হাজার ৭৯২ জনের বিশাল পরিসরে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। চিকিৎসা খাতকে আরো প্রশস্ত ও সম্প্রসারিত করতে এমন উদ্যোগের কথা জানিয়েছেন মন্ত্রী।

সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ডাক্তার নিয়োগের জন্য সুপারিশ করেছে উল্লেখ করে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত ১০০ দিনের ঘোষিত কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সরকারি হাসপাতালে নতুন ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। আগামী বছরের শুরুতে অবশিষ্ট চিকিৎসক নিয়োগ দেয়া হবে। কিছু দিন আগে স্বাস্থ্যসেবা ও পরিকল্পনা বিভাগে ৫০০ চিকিৎসক নিয়োগ হয়।

তিনি আরো জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। ১০০ দিনের কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। দেশের তৃণমূল পর্যায়েও চিকিৎসা সেবা পৌঁছে দিতে তার সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬