বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দু’হাত হারানো সিয়ামকে চাকরি দিল পবিস

১৫ মে ২০১৯, ০৭:১২ PM

© টিডিসি ফটো

দুই হাত হারানো সিয়াম আহম্মেদ খানকে অফিস সহায়ক পদে চাকরি প্রদান করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে চলতি মাসে যোগদান করেন তিনি। 

জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল প্রাইভেট পড়াতে যাওয়ার পথে শরীয়তপুরের নড়িয়ায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন সিয়াম আহম্মেদ খান (২০)। অসুস্থ সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সংক্রমণ দেখা দেয়ায় অস্ত্রোপচার করে কবজির ওপর থেকে দুই হাত কেটে ফেলেন চিকিৎসকরা। দুই হাত হারিয়েও দমে যাননি সিয়াম। সকল প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন তিনি।

সিয়াম বলেন, পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে আহত হয়ে দুই হাত হারিয়েছি। দুই হাত হারিয়েও অন্যের বোঝা হইনি। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি আমাকে অফিস সহায়ক পদে চাকরি দিয়েছে। আমি ও আমার পরিবার তাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই।

সিয়ামের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে লেখাপড়া করে চাকরি পেয়েছে। আমি খুব খুশি হয়েছি। তার বাবা ফারুক আহম্মেদ খান বলেন, আমি গরিব মানুষ। ছেলের চিকিৎসা ও লেখাপড়া করিয়ে এখন পথে বসেছি। ছেলে চাকরি পাইছে, আমি খুব আনন্দিত। ওর জন্য সবাই দোয়া করবেন।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহরাব আলী বিশ্বাস জানান, সিয়াম খান বৈদ্যুতিক তড়িতাহত হয়ে দু-হাত হারানোর কারণে মানবিক ও ভবিষ্যতের কথা বিবেচনা করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান তাকে চাকরির জন্য প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে গত ৩০ এপ্রিল চাকরির জন্য আবেদন করে সিয়াম। আবেদনের প্রেক্ষিতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সহায়ক পদে সিয়ামের চাকরি হয়। সে ৬ মে চাকরিতে যোগদান করেছে। চাকরির পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে পারবে সিয়াম।

তিনি আরো বলেন, সমিতির বেতন কাঠামো অনুযায়ী সিয়ামের মূল বেতন ১৫ হাজার ৫০০ টাকা। মূল বেতনসহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিদ্যুৎ ধোলাই ভাতাসহ প্রতিমাসে ২৩ হাজার ৯২৪ টাকা পাবে সিয়াম। তিনি বছরে দুটি বোনাস ও বৈশাখী উৎসব ভাতা পাবে। চাকরি শেষে এককালীন ৪০ লাখ টাকার ওপরে পাবে সিয়াম। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিটি কর্মকর্তা-কর্মচারি সিয়ামের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে।

 

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950