উপখাদ্য পরিদর্শক পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৮১৫

০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ PM
খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর © টিডিসি

খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে অধিদপ্তর। এতে ৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২ নভেম্বর ২০২৫) খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৮টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের জন্য বাছাই (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ফলাফল খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরবর্তী লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন এখানে

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬