বিশেষ ব্যবস্থায় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ পরীক্ষার সুপারিশ

০৯ মে ২০১৯, ০৫:১১ PM

© টিডিসি ফটো

সরকারি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মত শ্রুতি লেখক নিয়োগ এবং নিয়োগবিধি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার বিষয় সুপারিশে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ আহবান করা হয়েছে।

কমিটি সূত্রে জানা যায়, এক ব্যক্তি যাতে একাধিক ভাতা না পায় সে বিষয়ে খেয়াল রাখার সুপারিশ করেছে কমিটি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়টি জেলা পর্যায়ে উপ-পরিচালকদের মাধ্যমে তত্ত্বাবধানের বিষয়েও সুপারিশ করা হয়েছে।

এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতরে রূপান্তরের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও বেগম আরমা দত্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬