বিভিন্ন পদে রাষ্ট্রপতি কার্যালয়ে চাকরি

০৭ এপ্রিল ২০১৯, ০১:৫৭ PM

রাষ্ট্রপতির কার্যালয়ে আপন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬টি বিভিন্ন পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহায়ক, সহকারী বাবুর্চিসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা: ষোলটি পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: বিভিন্ন পদের জন্য আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ৬ মে, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন ( ১৩, ১৬ ও ২০তম) গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। (http://bangabhaban.teletalk.com.bd) এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১৫ এপ্রিল, ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ৬ মে, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র : ইত্তেফাক, ৪ এপ্রিল ২০১৯।

দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬
বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
  • ২০ এপ্রিল ২০২৬
বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
  • ২০ এপ্রিল ২০২৬
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
  • ২০ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী এমপির মনোনয়নে জুলাই শহীদের মা, তালিকায় যে ১৩…
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬