এসআই নিয়োগে ‘অবিবাহিত ও উচ্চ বংশের সন্তান’ শর্ত কেন অসাংবিধানিক নয়?

৩১ মার্চ ২০১৯, ০৭:০৩ PM

পুলিশ প্রবিধান মালার ৭৪১ এর (চ) দফার (১) নং উপ-দফায় বলা হয়েছে, ‘পুলিশের সাব ইনস্পেকটর হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ সামাজিক মর্যাদার ও সন্মানিত বংশের হতে হবে। আর ৪ নং উপ-দফায় বলা হয়েছে, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিসকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।’

পুলিশের সাব ইনস্পেকটর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই দুই শর্ত কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এসআই পদে নিয়োগের ক্ষেত্রে থাকা শর্ত নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট করেন মো. হোসেন খান নামে এক ব্যক্তি। তার বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, এই শর্ত থাকার কারণে রিটকারী শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও পুলিশের সাব ইনস্পেকটর পদে আবেদন করতে পারছেন না। এছাড়া এসব শর্ত সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬