বিজিবিতে চাকরির সুযোগ

২৯ মার্চ ২০১৯, ১১:১৯ AM

© লোগো

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও। বিজিবি’র ৯৪তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমানে জিপিএ ২.৫০

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক

বয়স: ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা। এছাড়া অন্যান্য সুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম: টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ইংরেজিতে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিস্তারিত: আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে www.bgb.gov.bd ভিজিট করুন।
ভর্তির তারিখ ও স্থান: এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সূত্র: ইত্তেফাক, ২৮ মার্চ ২০১৯

৫৫ বছরের ইতিহাসে প্রথম ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হ…
  • ২০ এপ্রিল ২০২৬
১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্…
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ার বৈশাখী মেলা ঘিরে বাড়ি বাড়ি চলছে উৎসব
  • ২০ এপ্রিল ২০২৬
৭ বছর চাকরি করার পরও বাদ, পরিবার নিয়ে বিপদে পড়া এলএসপিরা রা…
  • ২০ এপ্রিল ২০২৬
পাবনায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার
  • ২০ এপ্রিল ২০২৬
সিট সংকট সমাধানে ভিসির সঙ্গে ‘উত্তপ্ত’ বাক্য বিনিময় ডাকসু জ…
  • ২০ এপ্রিল ২০২৬