৫ম দিনেও অব্যাহত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২৪ মার্চ ২০১৯, ১০:৩৬ AM

© টিডিসি ফটো

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রোদ, ধুলাবালি, মশার কামড় উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। তারা প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় প্রহর গুণছেন। আজ রবিবার (২৪ মার্চ) টানা অবস্থান কর্মসূচির ৫ম দিনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। আন্দোলনের ২য় দিনে বরগুনা জেলার তালতলি উপজেলার শিক্ষক শৈলেন চন্দ্র মজুমদার (৫০) স্ট্রোক করে জাতীয় হৃদরোগ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

গত বুধবার (২০ মার্চ) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি চলছে। সারা দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে শিক্ষা সচিব সোহরাব হোসেনের আমন্ত্রণে শিক্ষকদের একটি প্রতিনিধিদল তাঁর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে শিক্ষক নেতৃবৃন্দ তাঁকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের বাঁচা-মরার এই যৌক্তিক ও মানবিক আবেদন পূরণের জন্য প্রধানমন্ত্রীই আমাদের একমাত্র অবলম্বন। তাই প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য শিক্ষক কর্মচারীরা চলমান কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমরা নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা মনে প্রাণে বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে আমাদের বঞ্চনা-দুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরতে পারলে, তিনি দীর্ঘদিনের ঝুলে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করে আমাদেরকে এই অনিশ্চয়তা থেকে অবশ্যই মুক্ত করবেন।

গতকাল শনিবার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, শিক্ষা বার্তার সম্পাদক এ.এন রাশেদা।

শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০১ এপ্রিল ২০২৬
স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence