এমপিওভুক্তির দাবিতে ফের রাজপথে শিক্ষক-কর্মচারীরা

২১ মার্চ ২০১৯, ০১:২৫ PM
রাজপথে-শিক্ষক-কর্মচারীরা

রাজপথে-শিক্ষক-কর্মচারীরা © সংগৃহীত

এমপিওভুক্তির দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন এলাকার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের উভয়পাশেই যানবাহন আটকা পড়েছে।

এর আগে পুর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। কিন্তু পুলিশি বাঁধার মুখে তাদের পদযাত্রা সেখানেই থমকে যায়।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করতে চাইলে আমাদের আটকে দেয়া হয়। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, তাকে আমরা সাক্ষাতের মাধ্যমে বিষয়টি অবহিত করতে চাই। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে গেলে তিনি এ দাবি মেনে নেবেন।
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।

তিনি বলেন, এর আগে ২০১৮ সালের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব আমাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, শিক্ষকদের দাবি মেন নেওয়া হয়েছে। আমরা ঘরে ফিরে যাই। কিন্তু দাবি এখনও বাস্তবায়ন হয়নি। আমাদের ধারণা প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো-ই হয়নি।

এদিকে বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়।

বুধবার বিকালে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ এ সংগঠনটি দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানা কর্মসূচি পালন করে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বার বার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না। এজন্য ফের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
close