৬ পদে জনবল নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়

২১ মার্চ ২০১৯, ১১:৫৩ AM

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন গ্রেডে ছয়টি শূন্য পদে সর্বমোট ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: রেফারেন্স সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি/কন্টোল অপারেটর ও অফিস সহায়ক।

পদসংখ্যা: ছয়টি পদে সর্বমোট ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সমমান পাসসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://mopa.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদানের শেষ সময় ১৮ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।  (সূত্র : ইত্তেফাক, ১৯ মার্চ, ২০১৯)

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950