বেসরকারি শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন কর্তন

০৪ মার্চ ২০১৯, ০৭:৩৪ PM

© ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) অর্থ ছাড় দেয়া হয়েছে বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির বেতন-ভাতার অর্থ নির্ধারিত ব্যাংকে আটটি চেকের মাধ্যমে জমা দেয়া হয়েছে। আর এ অর্থ অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা দেয়া হয়েছে।

আসছে ১০ মার্চের মধ্যে এই বেতন-ভাতার অর্থ তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। কিন্তু শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন থেকে অবসর ও কল্যাণ ফান্ডের জন্য মোট ৬ শতাংশ টাকা চাঁদা হিসেবে কর্তন করা হয়েছে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬