চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন

০১ মার্চ ২০১৯, ০৪:১৭ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন © সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা আবু বকর, ফাজরিয়া নাজমীন, শেখ ফয়সল ও সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুসরণের ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলো ৩০ বছরের ঊর্ধ্বে নিয়োগ দেওয়া হয় না। ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের কর্মক্ষমতা ও গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হচ্ছে না। বিষয়টি বিবেচনা করে বয়স বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬