রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির সুযোগ

০১ মার্চ ২০১৯, ০৯:৫৩ AM

© লোগো

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক শর্তসাপেক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা বিজ্ঞ জজ আদালতের জন্য কিছু সংখ্যক প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: প্যানেল আইনজীবী
যোগ্যতা: মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম: ‘চেয়ারম্যান, রাজউক’ বরাবর দরখাস্ত আগামী ২৫ মার্চের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে ‘মো: আখতারুজ্জামান, পরিচালক (প্রশাসন) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা’ দপ্তরে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২৫ মার্চ, ২০১৯।


বিস্তারিত দেখুন পুরো বিজ্ঞপ্তিতে

ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬