১১ ঘন্টা পর ‘৩৫ চাই’ আন্দোলনের তিনজনকে ছাড়লো পুলিশ

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০ PM
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে কর্মসূচিতে রয়েছে একদল চাকরিপ্রত্যাশী

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে কর্মসূচিতে রয়েছে একদল চাকরিপ্রত্যাশী © ফাইল ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়া তিন আন্দোলনকারীকে ১১ ঘন্টা পর ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে তাদেরকে ছাড়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিনা অনুমতিতে কোন কর্মসূচি পালন করবে না-এই শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দেওয়া হয়নি।

জানা গেছে, শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রার্থীরা কর্মসূচি পালন করতে আসেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে যাওয়ায় কথা থাকায় কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। পরে দুপুরে শাহবাগের পাবলিক লাইব্রেরীর সামনে জড়ো হলে সেখান থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে অন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচি পালন করেন। 

আটককৃতরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের (বাসাছাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন, যুগ্ম আহবায়ক সোনিয়া এবং নাদিয়া। এদিকে, আটককৃতরা প্রায় ১১ ঘন্টা যাবত শাহবাগ থানায় পুলিশের হেফাজতে থাকার পর রাত ১১টার দিকে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে আটকের পর মুক্তি পাওয়া ইমতিয়াজ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা যৌক্তিক আান্দোলন করতে গিয়ে পুলিশ আটক করে। পরে থানায় নিয়ে আমাদের ভয়ভীতি দেখা হয়। পরে আমাদের ছেড়ে দিয়েছে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬