এখনও থানায় আটক ‘৩৫ চাই’ আন্দোলনের সভাপতিসহ তিনজন

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩০ PM
শনিবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলায় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি

শনিবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলায় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি © সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়া তিন আন্দোলনকারীকে এখনও ছাড়েনি পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক হওয়ার পর শাহবাগ থানায় পুলিশের হেফাজতে রয়েছে। আটককৃতরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের (বাসাছাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন, যুগ্ম আহবায়ক সোনিয়া এবং নাদিয়া।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা এখনও থানায় রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছি। রাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সন্ধ্যার দিকে বাসাছাপের যুগ্ম আহবায়ক নাসির আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটককৃতদের মুক্তির অপেক্ষায় রয়েছি। আশা করি তাদের ছেড়ে দিবে। আমরা শাহবাগ থানার সামনে অপেক্ষায় রয়েছি।

জানা গেছে, শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রার্থীরা কর্মসূচি পালন করতে আসেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে যাওয়ায় কথা থাকায় কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। পরে দুপুরে শাহবাগের পাবলিক লাইব্রেরীর সামনে জড়ো হলে সেখান থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে অন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচি পালন করেন। 

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬