উদ্যোক্তা হাট: চাকরি খুঁজবো না চাকরি দেব

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ PM
উদ্যোক্তা মেলা

উদ্যোক্তা মেলা © সংগৃহীত

বেকারত্ব একটি সামাজিক ব্যাধি। সবচেয়ে দুঃখের কথা হলো- দেশে প্রবৃদ্ধি হলেও সেই তুলনায় বাড়ছে না কর্মসংস্থান। ফলে বেকারের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে আবার একদল শিক্ষিত বেকার দাবি তুলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করতে হবে। 

তবে তরুণ ও নবীন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম বলছে, ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’। এজন্য তারা রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের উইম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুরু করেছে তিন দিনব্যাপী ‘আইপে উদ্যোক্তা হাট’। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া উদ্যোক্তাদের এই মিলনমেলা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত  চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে তরুণ উদ্যোক্তাদের এই মিলনমেলা।

আয়োজকরা বলছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে এসএমই সেক্টরের উন্নয়ন এবং নারীদের অধিক হারে স্ব-কর্মসংস্থানে উৎসাহী করে তুললে কর্মসংস্থানের একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। যদিও বাংলাদেশে উদ্যোক্তাদের পথ সহজ নয়। বাজারজ্ঞানের অভাব, আর্থিক খাতে প্রবেশ অগম্যতা, মার্কেটিং দুর্বলতা, ভাষাজ্ঞান দক্ষতার অভাব এবং সর্বোপরি সমাজে উদ্যোক্তাবিরোধী পরিবেশ নতুন উদ্যোক্তাদের মোটেই উৎসাহ যোগায় না। মূলত এই পরিস্থিতির উত্তরণ ঘটাতেই গত দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপটি কাজ করছে।

উদ্যোক্ত হাটে টোটাল অনলাইন সলুশন, কুক্যান্টস লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, মেনসা ডিজিওয়ার্ল্ড, রেজিস্ট্রো, কড়ি.কম, শাবাব লেদার, জেটগো,  কাশফিয়া বুটিক, অঙ্গ ঢং, ফ্রুইজার বাংলাদেশ, খানস হেলথ অ্যান্ড বিউটি, আফরিনস কালেকশন, জামিলা, কারুকাজ, ব্রেওন্না,  ফুডহাট, প্রিয় বাজার, ইজিয়ার, রেজিস্ট্রার,  অদ্ভুত দ্যা শপিং উন্ডার, নাইয়রী, অচিন, রেনে বাংলাদেশ, সুহায়রা, সফট টেক ইনোভেশন লিমিটেড, সাববাক্স, এম অ্যান্ড বি ইন্টারন্যাশনাল, স্টাইজিন, প্রাইম আইটি লিমিটেড, রঙিনমেলা, ব্র্যান্ড কিডজ, লেজিফগ.কম,  লিরিক হ্যান্ডিক্রাফটস, হোস্টমাইট, পেপারটুপার্ল বিডি, বেকারি অ্যান্ড পেস্ট্রি, ডাবটেইল এবং ডায়না হোস্ট লিমিটেড অংশ নিয়েছে।

এর আগে শুক্রবার সকালে বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এই হাটের উদ্বোধন করেন। এ সময় উদ্যোগের প্রধান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, আইপে সিস্টেম লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬