হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষক-কর্মকর্তা পদে স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ    

২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৮ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মকর্তা ও প্রভাষক পদে স্থগিত নিয়োগের পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার রেজিস্ট্রার  প্রফেসর ড.মো.সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক পদের লিখিত পরীক্ষা ৫ মার্চ থেকে শুরু হয়ে  চলবে ২৮ মার্চ পর্যন্ত। এছাড়া স্ব স্ব বিভাগের মৌখিক পরীক্ষা একই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের নিজ কক্ষে অনুষ্ঠিত হবে। 

সেকশন অফিসারসহ  বিভিন্ন কর্মকর্তা পদের  লিখিত পরীক্ষা ২২ মার্চ ২০১৯ থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষা ২৯ মার্চ ২০২৯  থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র সাথে নিয়ে আসার জন্য বলা হয়েছে।।এছাড়া নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.hstu.ac.bd) তে পাওয়া যাচ্ছে।

ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬