৩৯তম বিসিএস: মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৩ PM

৩৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার সরকারি কর্মকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৮ এর প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। পূর্বের তারিখের পরিবর্তে আগামী ১০ ও ১১ মার্চ সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত কর্মকমিশনের গত ২৭ জানুয়ারির বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও শর্ত অপরিবর্তিত থাকবে। পরিবর্তিত তারিখে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সংশ্লিষ্টি প্রার্থীদের কমিশনের আগারগাঁওয়ে ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষার বোর্ডে যথাসময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

লিংকে ক্লিক করুন

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬