ফের মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি, এক মাসের আল্টিমেটাম

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২১ PM
মানববন্ধন

মানববন্ধন

সরকারি চাকরিতে ফের মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি উঠলো। দাবির পক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ নামে দুটি সংগঠন। মানববন্ধনে কোটা বহলের দাবিতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।

মানববন্ধনে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল বলেন, ‘বাংলাদেশে স্বাধীন হওয়ার পেছনে সব অবদান মুক্তিযোদ্ধাদের। সুতরাং তাদের বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, জাতীয় পতাকার সম্মান রক্ষা করতে হবে। আমরা কষ্ট করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। তাই আমাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহাল করতে হবে।’

মানববন্ধনে মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিকসহ বিভিন্ন স্তরের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬