শিক্ষিত হয়েও অনেকে স্বেচ্ছায় বেকার: পরিকল্পনামন্ত্রী

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষিত হয়েও দেশের জনগোষ্ঠীর একটা অংশ স্বেচ্ছায় বেকার থাকছেন। তারা নিজে থেকে কিছু করারও চেষ্টা করেন না। এরা সমাজের বোঝা হয়ে সমাজকে নষ্ট করছেন। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘২০১৯ ফিন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিটে’ প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু লোক আছেন, যারা গ্রামে যাবেন না। বাজারের প্রয়োজনে যে চাকরিটা তাকে দেওয়া হচ্ছে, সেটা তিনি করবেন না। অনেকে আছেন, চেয়ার দুলিয়ে কাজ করা- না করার একটা আধা কাজের মানসিকতা নিয়ে। কিন্তু এটা এখন সম্ভব নয়। এখন আমাদের কাজ করতে হবে হাতে কলমে। বাজারে যেটার চাহিদা আছে সেটাই করতে হবে।’ 

পরিকল্পনামন্ত্রী বলেন, অধিক উৎপাদনে কৃষি থেকে শিল্পে ঢুকছি। শিক্ষা চলে গেছে গ্রামে গ্রামে। যেটা শ্রমের প্রধান উৎস। প্রযুক্তিও সমান তালে ঢুকে যাচ্ছে। বেশি সচেতন হওয়ায় গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী কৃষিতে থাকছে না। শিক্ষিত জনগোষ্ঠী শহরমুখী হচ্ছে। শহরে যেসব কাজ, সেসব কাজের চাহিদা বেড়ে গেছে। কিন্তু কাজ অনুযায়ী যোগ্য মানুষ পাওয়া যাচ্ছে না। ফলে বেশিরভাগ লোক শহরে এসে বেকার হয়ে পড়ছেন।

দেশের শিক্ষিত তরুণদের মধ্যে বিদেশে পাড়ি জমানোর মানসিকতাও রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু আছে তরুণ, তারা অন্য কোথাও, অন্য কোনোখানে পশ্চিমে-উত্তরে যেতে চায়। সেটারও ব্যাখ্যা আছে। আমাদের দেশের বাজারে তারা যথেষ্ট জায়গা পাচ্ছে না। বিদেশে গেলে তারা এমন কিছু বাড়তি সুবিধা ভোগ করবে যেটা আমাদের সমাজে নানা সাংস্কৃতিক, ঐতিহ্যগত কারণে দিচ্ছে না। সুতরাং এসব হাজার হাজার তরুণ-যুবক ওই জীবনের খোঁজে যেতে চান।

শহরে, গ্রামে-গঞ্জে বিকাশ, ডাচ-বাংলার মতো ব্যাংকিং খাত জনপ্রিয়তা লাভ করেছে। এই খাতে গ্রামীণসহ সব ধরনের মানুষের অংশগ্রহণ আরো বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে ফিন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিট। এ ধরনের সম্মেলন বাংলাদেশে এটাই প্রথম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। এছাড়া, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির, ফার্ণ সফটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেবি ওয়াটনিস এবং ফিন্যান্সশিয়াল ইনক্লুশনস, ইনোভেশন ফর প্রভার্টির পরিচালক রেবেকা রোস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬