‘আগামী মাসেই হচ্ছে চাকরিতে আবেদনের বয়স ৩৫’

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করে দেয়া হবে।

শুক্রবার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক সবুজ ভূইয়াসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে ৩৫ এর যৌক্তিকতা তুলে ধরেন।

এসময় ওবায়দুল কাদের ছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী প্রমুখ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা ইশতেহারে বয়স বৃদ্ধির কথা বলেছিলাম এটি নিয়ে আমরা কাজ করছি তোমরা অপেক্ষা কর দ্রুত সময়ের মধ্যে বয়স বৃদ্ধি করা হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তোমাদের বিষয়টি যৌক্তিক। আশা করি প্রধানমন্ত্রী অল্প কিছু দিনের মধ্যেই এটি বাস্তবায়ন করবেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে। এটি নিয়ে সরকার কাজ করছে।

এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের (কেন্দ্রীয় কমিটির) অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক হোসেন মিলন, সাহাব উদ্দীন শিহাব, বিজিত সিকদার, মুকুল হোসেন, ফুয়াদ আলম, হেমন্ত পাল, কামাল হোসেন, কাউসার আহমেদ প্রমুখ।

ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬