৬ বছর বয়সেই পুলিশপ্রধান!

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৮ PM
অ্যাবিগেইল রোজ আরিয়াস

অ্যাবিগেইল রোজ আরিয়াস © সংগৃহীত

ছয় বছর বয়সের শিশুদের সাধারণত আনন্দ, হই গুল্লোড়, বিভিন্ন খেলাধূলা নিয়ে মেতে থাকার কথা।সেদিক থেকে একদমই আদালা শিশু অ্যাবিগেইল রোজ আরিয়াস। সে ছয় বছরেই নিজের জীবনের লক্ষ্য ঠিক করে ফেলে। পরিবারের কেউ জিজ্ঞেস করলে অকপটে বলত বড় হলে পুলিশের সবচেয়ে বড় কর্তা হবে।

কিন্তু তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাড়ায় মরণব্যাধি ক্যানসার রোগ। পুলিশে চাকরি করতে না পারার যন্ত্রণা কুড়ে খাচ্ছিল ক্যান্সারাক্রান্ত আরিয়াসকে। তবে সম্প্রতি কিছুক্ষণের জন্য হলেও তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

আরিয়ানের বাড়ি যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে। বাবা-মায়ের সঙ্গে থাকে ছোট্ট মেয়েটি।বছর আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। গত পাঁচ মাসে ৮০ রাউন্ড কেমোথেরাপি দেয়া হয়েছে তাকে।

গত ডিসেম্বরে অ্যাবিগেইলের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রিপোর্ট পুলিশপ্রধান রে গ্যারিভি। এ সময় অ্যাবিগেইল তার পুলিশপ্রধান হওয়ার ইচ্ছাটি জানায়। অল্প কিছুক্ষণের জন্য হলেও তার ইচ্ছা পূরণে সম্প্রতি দিন ধার্য করে সিটি কাউন্সিল।

পুলিশ প্রধানের পোশাক পরে খুশি আরিয়াসের ভাষ্য, আমি খারাপদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছি। পুলিশপ্রধান হিসেবে তার কাজ হল শরীরের ক্যানসারের মতো বাইরে যারা ক্ষতিকর, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬