একাধিক পদে নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৯ AM

© লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। বিভিন্ন গ্রেডে চারটি শূন্য পদে সর্বমোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।

পদ সংখ্যা: চারটি পদে সর্বমোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক/ সমমান পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের বেতন ১১,০০০-২৬,‌৫৯০ টাকা, ক্যাশিয়ারের বেতন ১০‌২০০-২৯,৬৮০ টাকা,
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা এবংঅফিস সহায়ক পদের জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://moind.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টায় এবং শেষ সময় ৬ মার্চ, ২০১৯ বিকেল ৫টা।  সূত্র : দৈনিক ইত্তেফাক, ৪ ফেব্রুয়ারি, ২০১৯।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬